Posts

Showing posts from October, 2026

সেলাম Gen Z, পারলে তোমরাই পারবে!

Image
প্র ত্যেক প্রজন্মই হয়তো একদিন সেই কাকুটা হয়ে যায়, যাঁকে ফ্যামিলি ফাংশনে দূর থেকে দেখলেই হালকা করে কেটে পড়তে হয়।  কিন্তু কি জানি হয়তো আমরাও ধীরে ধীরে টার্মিনেটর এর T-800 সাইবর্গটার মতো সেই কাকুটায় মর্ফ হয়ে যাচ্ছি। অথচ আমরা মিলেনিয়ালরা তো অন্য রকম হব ভেবেছিলাম। আমরা প্রশ্ন করতাম, বড়দের বিরক্ত করতাম, অভিযোগ করতাম যে আমাদের কেউ বোঝে না... তারপর চাকরিতে পসার  হলো, সস্তা হুইস্কি স্কচে বদলালো,  টেবিলের এপার থেকে ওপারে গেলাম, রিক্রুটমেন্ট এর দায়িত্ব নিয়ে, আর অবাক কাণ্ড একদিন শুনলাম নিজেই বলছি, “উফ এই জেনারেশনটা আসল পরিশ্রম কাকে বলে জানেই না, আমাদের সময়ে... ইত্যাদি ইত্যাদি।” কম বেশি আমরা সবাই বলেছি এই কথা গুলো । ইন্টারভিউ নিতে গিয়ে, মিটিংয়ে, ক্লাসরুমে... একটু গা-ছাড়া ভাব, বা অধৈর্য, আধ খাপছাড়া উত্তর শুনে মনে হয়েছে... এদের কাছে সব কিছু যেন ঠাট্টার জিনিস... ডব্লিউ. সি. ফিল্ডস এর একটা বিখ্যাত উক্তি আছে ‘comedy is a serious business’ আর এই সিরিয়াস ব্যাপারটা আমাদের সত্যিই শেখা দরকার জেন জি এর থেকে, কারণ চারপাশের সময়টাই এরকম যেখানে প্রকৃত অর্থেই একুশে আইন চলছে... রাস্...