বুদ্ধি ফুটুক নাই ফুটুক, এআই জাগ্রত দ্বারে!
বছর কুড়ি পঁচিশ আগে মাধ্যমিকে একটা রচনা বেশ জনপ্রিয় ছিল, "বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ" তাতে নিউক্লিয়ার এনার্জি , অস্ত্রশস্ত্র এসব নিয়ে কত কিছুই পাখিপড়া করাতেন স্যাররা। তারপর একটু বড় হয়ে জীবনে যখন সিনেমার সন্তর্পন অনুপ্রবেশ হয়, খুব স্বাভাবিক কারণেই পপুলার হলিউডীয় ছবি গুলি মনে এক অমোঘ দাগ কেটে যায় , সেখানে "দ্য মেট্রিক্স", "টার্মিনেটর", বা "ব্লেড রানার" এর মতো ছবিগুলির একটি কেন্দ্রীয় থিম ছিল - ঠিক কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানবজাতির সর্বোত্তম আবিষ্কার হয়েও ধীরে ধীরে হয়ে ওঠে তার ভয়াবহ শত্রু। এই ছবি গুলি এমন এক ভবিষ্যতের কল্পনা করে যেখানে AI এতটাই স্মার্ট হয়ে ওঠে যে মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়ায়, ছবি গুলি প্রশ্ন ছুড়ে দেয়, যদি প্রযুক্তির উপর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, AI যদি নিজের মতো করে চিন্তা করা শুরু করে, তখন কী হবে? আমরা AI-কে ঠিক কতটা বিশ্বাস করতে পারি, আমরা কি নিজেরাই নিজেদের ধ্বংসের পথ তৈরি করছি? নাকি এই সব কিছুই এক অলীক ভ্রম। ছবি গুলি এমন এক ভবিষ্যতের কথা বলে যেখানে মানবিকতা আর মেশিনের মধ্যে থাকা সীমারেখা ক্রমাগত ক্ষীণ হয়ে...