ছেলেরা তো বাবাকে নিয়ে বেশি লেখে না…
বাবাকে নিয়ে বেশি লিখি না, ছেলেরা তো বাবাকে নিয়ে বেশি লেখে না… সরকারি চাকরি নিয়ে সারাজীবন লোকের কাছে খারাপ কথাই শুনেছি, নচিকেতার ‘১২ টায় অফিস আসি দুটোয় টিফিন’ তো বেশ চটকদার হিট গান ছিলো ছোটবেলায়… শুনে ভাবতাম সবাই যদি এরকম হয় তাহলে দেশটা চলছে কি করে? উত্তরটা এখন পেয়েছি… ২০% বা ৩০% হাইকে দু চার বছর বাদ বাদ বেসরকারী কোম্পানি সুইচ করা আমরা হয়তো কোনোদিনই বুঝতে পারব না কিভাবে একই অফিসে সাঁইত্রিশ বছর সাত মাস কাটিয়ে দেওয়া যায় ! স্টারবাক্স, উবের আর আইনক্স ময় এই জীবন এর কাছে , লঞ্চের পাস্ পকেটে নিয়ে আটটা ছাপ্পান্নর বর্ধমান লোকালে বাদুরঝোলা হয়ে যাওয়াটা এখন অসম্ভব মনে হয় । অথচ এটাই তো আমাদের বাস্তব ছিল কটা বছর আগেও… মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে এ ভালো নম্বর পেয়েও যখন অ্যানিমেশন নিয়ে পড়ব বলি, বাবার ভালো লাগেনি ব্যাপারটা কারণ চারপাশে তখন ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং এর জয়জয়কার। তবে খারাপ লাগলেও প্রফিডেন্ট ফান্ডের সব টাকা ভেঙে সেমিস্টার ফি দিতে একদিনও দেরি করেনি বাবা… ছোট বেলা থেকেই শুনছি অমুক কলিগের গাড়ি হ...